সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর উপজেলার আংশিক) সংসদীয় আসনের এমপি মঈনুল ইসলাম খান শান্ত সিংগাইরে উন্নয়নমূলক কাজের ৩ টি প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। শুক্রবার(৮ মে) বিকেলে উপজেলার ধল্লা ১টি ও চান্দহর ইউনিয়নে ২টি প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ আয়োজনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ বাস্তবায়নে নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ মুহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিতে উপজেলার বার্তা এলাকায় কালিগঙ্গা নদী ভাঙন রোধে অস্থায়ী প্রাক প্রতি রক্ষামূলক ৫৫ মিটার কাজের উদ্বোধন করেন। অপরদিকে,দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড(এইচবিবি) করণ(২য় পর্যায়) এর সংশোধীত-৩ প্রকল্প চান্দহর ইউনিয়নের চক পালপাড়া রাস্তা হইতে ইসলামপুর আবুলের বাড়ী পর্যন্ত ১০০০ মিটার ও ধল্লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হাবিবুরের বাড়ি হইতে খাসেরচর আনোয়ারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার কাজের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ-২(সিংগাইর-হরিরামপুর ও সদর উপজেলার আংশিক) সংসদীয় আসনের এমপি মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার। অন্যন্যদের মধ্যে ছিলেন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।