• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন- হুমায়ুন কবির কবিতাঃ  উত্তপ্ত বৈশাখ সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা পিএমজি অভ্যন্তরের বৃক্ষ নিধনের প্রতিবাদে বাপা’র মানব বন্ধন

সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

খুলনা অফিস:
সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি -এর নেতৃবৃন্দের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস-এর সাথে আনসার ও ভিডিপি খুলনা সদর দপ্তরের ১২ মে ২০২৬ মঙ্গলবার এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনার উপ-পরিচালক জনাব এ এস এম আজিম উদ্দিন।সি ইউ সি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হাসান মিরাজ, সহকারী শিক্ষক রিয়া হোসেন সুখী, মোহাম্মদ শাহিন আলম সানা, তাসনিম ইসলাম রাইসা এবং নুসরাত জাহান রাখি।
এ সময় সি ইউ সি পরিবারের পক্ষ থেকে রেঞ্জ কমান্ডার জনাব মোঃ আব্দুস সামাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সি ইউ সি স্কুল পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। তিনি সুবিধাজনক সময়ে সি ইউ সি স্কুল পরিদর্শনের সম্মতি প্রকাশ করেন।সাক্ষাৎ শেষে সি ইউ সি পরিবারের পক্ষ থেকে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রমে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd