• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন- হুমায়ুন কবির কবিতাঃ  উত্তপ্ত বৈশাখ সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা পিএমজি অভ্যন্তরের বৃক্ষ নিধনের প্রতিবাদে বাপা’র মানব বন্ধন

পিএমজি অভ্যন্তরের বৃক্ষ নিধনের প্রতিবাদে বাপা’র মানব বন্ধন

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

খুলনা অফিস :

খুলনা মহানগরীর বয়রাস্থ বিভাগীয় পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় বনবিভাগের অনুমতি ছাড়া বৃক্ষ নিধনের প্রতিবাদে সোমবার(১১ মে) সকালে পিএমজি কার্যালয় চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা), খুলনা আয়োজিত এ মানব বন্ধন থেকে গাছ কাটার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, যেখানে সরকার পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর জোর দিয়েছে সেখানে গাছ কেটে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর সাথে যারা জড়িত তাদের মুখোশ উম্মোচন জরুরি বলেও বক্তারা মন্তব্য করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং বাপা’র নির্বাহী সদস্য মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম।

বক্তৃতা করেন, সিপিবি নেতা মোঃ মিজানুর রহমান বাবু, বাংলাদেশ পরিবেশ আইনবিদ বেলার খুলনার সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফ ইউজের) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এনসিপি নেতা আহম্মেদ হামীম রাহাত, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক গবেষক বাহালুল আলম, ছায়া বৃক্ষের প্রধান নির্বাহী মাহাবুব আলম বাদশা, উন্নয়ন সংগঠক কবি নাজমুল তারেক তুষার, মহানগর বিএনপির নেতা সাজ্জাদ আহসান পরাগ, বাসদ নেত্রী কোহিনুর আক্তার কনা, আব্দুল করিম, জাতীয় দৈনিক চৌকস পত্রিকার খুলনা বিভাগীয় সম্পাদক সাংবাদিক ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদার, উন্নয়ন সংগঠক রাকিব ফারাজি, সাংবাদিক ওয়াহিদ মুরাদ,১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল, বিএনপি নেতা পরাগ আলম, তুষার আলম, আনিসুর রহমান খান, ইব্রাহিম খলিল, ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নিরাপদ খুলনা চাই এর সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd