• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন- হুমায়ুন কবির কবিতাঃ  উত্তপ্ত বৈশাখ সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা পিএমজি অভ্যন্তরের বৃক্ষ নিধনের প্রতিবাদে বাপা’র মানব বন্ধন

নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

খুলনা অফিস:

 

আগুনকে যে ভয় করে

সে আগুনকে

ব্যবহার করতে পারে না ।

 

শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসব এবং নতুনতারা ২৩২তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ১১ মে, সোমবার, সন্ধ্যা ৭ টা, নতুনতারা ভবন খুলনায় কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক তাসরিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু, কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল ও নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস । পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরহাদ কাদির, সরদার আব্দুল আজিজ, শেখ মোঃ সামসুদ্দোহা বাঙালি, শেখ এম জাহের ডাবলু, মোঃ আকরাম হোসেন মল্লিক, মোঃ রহমত আলী, আসাদুজ্জামান মিলন, কামরুল হাসান মৃধা, শেখ গোলাম রসুল খোকন, পার্থ সারথি সেন, মফিদুল ইসলাম, এ্যাডঃ মেহেদী ইনছার, নাহিদ সুলতানা, মোহাম্মদ রাকিব হাসান, প্রীতিলতা বিশ্বাস প্রমূখ।

 

অনুষ্ঠানে শেখ এম জাহের ডাবলু এর তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সাপ্তাহিক নতুনতারা এর মফস্বল সম্পাদক হিসাবে ফরহাদ কাদির কে মনোনীত করা হয় এবং পরিচয় পত্র আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd