• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন- হুমায়ুন কবির কবিতাঃ  উত্তপ্ত বৈশাখ সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা পিএমজি অভ্যন্তরের বৃক্ষ নিধনের প্রতিবাদে বাপা’র মানব বন্ধন

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের নগদ অর্থ বিতরণ

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে এই মানবিক উপহার বিতরণ। প্রধানমন্ত্রী দেশের গরীব-দুঃখী তথা সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম’সহ গ্রহন করা সকল পরিকল্পনা তৃণমূলে পৌঁছিয়ে দিতে আমরা নিরলসভাব কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ঈদের পর পরই বিশ্বনাথে ‘ফ্যামেলী ও কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে।
তিনি বুধবার (১৮ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ভান্ডার হতে উপজেলার অসহায়-গরীব ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার উপকার ভোগীদের মধ্যে নগদ ৫ লাখ টাকার বিতরণ করা হয়।
বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদের পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ প্রমুখ’সহ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশা ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd