• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ

নীলফামারীতে রিপোর্টার্স ইউনিট সভাপতি সাংবাদিক স্বর্নালী শাহ্ স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে কলম বিরতি পালিত

Reporter Name / ৬৬৭ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্-এর ওপর আওয়ামীলীগ দোসর ইউনিয়ন চেয়ারম্যান কতৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে নীলফামারীর সকল সাংবাদিক কলম বিরতি কর্মসূচি পালিত করেছে।
১৮ জুলাই রোজ শুক্রবার বিকাল নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই কলম বিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন।

বক্তব্য রাখেন ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সদস্য আব্দুর রশিদ, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, দৈনিক চিত্র প্রতিনিধি বাসুদেব, সংবাদ সারাবেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, এনসিপি জেলা সদস্য আব্দুস সালাম, ডেইলি স্টেট প্রতিনিধি হেদায়েতুল্লাহ শাহ সুজন, স্বদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি নুরুল আমিন,আমাদের সময় জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু এবং আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি ও ভুক্তভোগী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্সহ প্রমুখ।

সাংবাদিকরা অবিলম্বে ভুক্তভুগীর দায়েরকৃত মামলাটি রেকর্ডভুক্ত করে এবং অভিযুক্ত আওয়ামী লীগপন্থী লক্ষিচাপ ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাংবাদিকরা বলেন ,একজন নারী সাংবাদিকের ওপর হামলা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, এটি সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বাকস্বাধীনতা কেড়ে নেওয়া। এই হামলার ন্যায়বিচার না হলে সাংবাদিক সমাজ আরও হুমকির মুখে পড়বে।”

কলম বিরতি কর্মসূচিতে জেলার প্রতোক উপজেলার বিভিন্ন পত্রিকার প্রতিনিধি সাংবাদিকবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd