রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ ইং
বুধবার ২২ এপ্রিল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে হিফয বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।গিফয প্রতিযোগিতায় বিচারমন্ডলী হিসেবে ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন এর মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান। উপজেলা মডেল মসজিদ এর সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওঃ যুবায়ের আহমদ। মাওঃ হাফিজ ছাব্বির আহমদ। প্রতিযোগীতার গ্রুপগুলো ছিল। (ক গ্রুপে ১০ পারা) (খ গ্রুপে ২০ পারা) (গ গ্রুপে ৩০ পারা) প্রত্যাক গ্রুপে ১ম স্থান ২য় স্থান ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মহসিন উদ্দিন সহকারী কমিশনার ভুমি জগন্নাথপুর। আর ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ আলী। মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান। সাধারণ কেয়ারটেকার নিজাম উদ্দিন সালেহী ও শিক্ষার্থীর শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।