• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে তেলের দোকানে মোটরসাইকেলের দীর্ঘ লাইন জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উদ্বোধন দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা— এমপি কয়ছর আহমদ পটুয়াখালীতে মেসার্স ফাহিম ব্রিকস প্রতিষ্ঠানের সুপারভাইজার বরখাস্ত, লেনদেনে সতর্ক থাকার আহ্বান তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা— এমপি কয়ছর আহমদ

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কলি বেগম, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জ ৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শ্রম ঘাম দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা। কৃষকদের কষ্টে ফলানো ফসলে দেশের খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। এ জন্য বর্তমান সরকারও কৃষকদের জমি আবাদে আরো উৎসাহিত করতে বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করছে। আগামী এক ফসলি জমিকে দুই ফসলি ও দুই ফসলি জমিকে ৩ ফসলি জমি আবাদ করতে হবে। যাতে ধান-সবজি সহ আরো বেশি ফসল উৎপাদন করা যায়। সবাই মিলে চেষ্টা করলে তা সহজে সম্ভব হবে। তিনি আরো বলেন, জগন্নাথপুরের প্রবাসীদের মধ্যে অনেকে নিজ জমি অন্যকে আবাদ করতে দিতে চান না, জমি বেদখল হওয়ার আশঙ্কায়। এখন আপনারা নির্ভয়ে জমি আবাদ করতে দিন। আপনারা জমি পতিত রাখেন বলেই দেশের কৃষিতে উৎপাদন কাঙ্খিত হচ্ছে না। আপনার জমি বেদখল হওয়ার কোন শঙ্কা নেই। সরকার আপনাদের পাশে আছে।
১৫ এপ্রিল বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সুজাতুর রেজা ও কৃষক আংগুর মিয়া প্রমূখ। এ সময় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোল জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি শাহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা এমএ মুকিত, আবদুস সোবহান, লুৎফুর রহমান, আবুল হাশিম ডালিম, মির্জা নিকসন, রূপন মিয়া ,উপকেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হার বাঁচাও আন্দোল জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ দলীয় নেতাকর্মী, কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষকেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫জি ধান বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd