• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

কলমেঃ মোঃ লিটন হাসান জয়  

 

 

নওগাঁ জেলা নিয়ামতপুরে

ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা,

একই পরিবারের চারটি প্রাণ

রক্তে ভিজলো উঠোনের সীমানা।

 

চারটি প্রদীপ একসাথে নিভে গেলো

যাদের নিভবার কথা ছিলো না এভাবে,

মায়ের আঁচল, বাবার ছায়া, শিশুর হাসি

সব কেড়ে নিলো নিষ্ঠুর মানুষের ক্ষোভে।

 

এমন ঘটনা মানা যায় না, মানতে পারে না মন

প্রশ্ন এই দেশের কাছে? উত্তর কোথায় মেলে,

মানুষ হয়ে মানুষকে কেমন করে হত্যা করে

যে ভালোবাসার বন্ধন রক্তে গলে যায় ছলে।

 

নীরব এখন পাড়া, স্তব্ধ বাতাসের কান্না

গ্রামের মাটি আজও শুকায়নি রক্তের দাগ,

চারটি নাম লিখে রাখলাম অশ্রু দিয়ে কবিতায়

মুছে দিতে চায় অভিশাপের সকল রাগ।

 

আমরা শুধু প্রার্থনা করতে পারি

দেখতে চাই না আর শোকাহত পরিবার ,

এমন কালো রাত যেন আর না আসে

অপূরণীয় ক্ষতি থেকে মুক্তি মেলে চিরতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd