• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন

তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ব্যুরো প্রধান খুলনা:

খুলনার তেরখাদা উপজেলার সদর ৫ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপি নেতা, আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতা, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কারণে ইতোমধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তিনি ইতোমধ্যে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তরে। খেটে খাওয়া, অবহেলিত ও বঞ্চিত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনছেন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস দিচ্ছেন।
জাহিদুল ইসলাম বলেন, “আমি এই এলাকার সন্তান। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি। নির্বাচিত হতে পারলে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব। একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।”
তিনি আরও জানান, শিক্ষাখাতের উন্নয়ন তার অগ্রাধিকারের অন্যতম বিষয়। তিনি ধ্বংসপ্রাপ্ত ও অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শিক্ষার্থী ও তরুণদের সচেতন করার উদ্যোগ নেওয়ার কথাও বলেন।
কৃষিখাত উন্নয়নের ব্যাপারেও তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। স্থানীয় কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা ভূতিয়ার বিলের স্থায়ী সমাধানেও তিনি সুস্পষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, বিলটি পলি ভরাট অথবা চারপাশে খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে প্রায় ৫০ হাজার মানুষের জীবনযাত্রার উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের মতে, সদালাপী ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন এই তরুণ আলেম ইতোমধ্যেই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে।
সাবেক উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি এবং বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকারী জাহিদুল ইসলাম স্থানীয় রাজনীতিতেও নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগামী নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই তেরখাদা সদর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সব মিলিয়ে, সাধারণ মানুষের প্রত্যাশা ও সমর্থনকে পুঁজি করে চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম একটি বড় চমক দেখাতে পারেন বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd