• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন- হুমায়ুন কবির কবিতাঃ  উত্তপ্ত বৈশাখ সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা পিএমজি অভ্যন্তরের বৃক্ষ নিধনের প্রতিবাদে বাপা’র মানব বন্ধন

দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন: বিশ্বনাথে হুমায়ন কবির

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক ভাবে কাজ করছেন। ইতোমধ্যে রাস্তা, কালভার্ড, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উন্নয়নের ব্যাপক পরিকল্পনার উদ্যোগ নেয়া হয়েছে। আর এই উন্নয়নের পরিকল্পনা অনুযায়ি আমিও উদ্যোগ নিয়েছি, বাজেট আসলে আমরা সবাই মিলে জনস্বার্থে কাজ করবো। তিনি আজ সোমবার সকালে সিলেটের বিশ্বনাথে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় উপজেলার রামপামা ইউনিয়নের আমতৈল এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ২শত জন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এসময় বাসিয়া নদীর সীমানা নির্ধারণ না করে খনন কাজ সম্পর্কে তিনি সাংবাদিকদের প্রশ্নে জবাবেব আরও বলেন, এনিয়ে ইতোমধ্যে প্রশাসন ও ডিসির সাথে আলাপ হয়েছে। নদীর সীমানার বিষয়টি খনন কাজের প্রকল্পের ফান্ড রয়েছে। পানি কমে গেলে উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হবে। আর রেজুলেশন ঠিক করে অবৈধ দখলমুক্ত করা হবে। আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বলেন পরিবেশ নষ্টকারিদের কোনো ছাড় দেয়া হবেনা। বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবি’র সভাপতিত্বে, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান ও যুবদল নেতা রুমেল আলীর যৌথ পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত ঢাকার দুতাবাস ও বিদেশী সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল- মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, তারেক আহমদ, জাকির হোসেন, মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুলতান মারজান, মহিলা দলের নেত্রী ঝুমুর সুলতানা, নুরুন নাহার ইয়াছমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা সাফি আহমেদ, আলমগীর ও আফজল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd