• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন- হুমায়ুন কবির কবিতাঃ  উত্তপ্ত বৈশাখ সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা পিএমজি অভ্যন্তরের বৃক্ষ নিধনের প্রতিবাদে বাপা’র মানব বন্ধন

চেনা অথচ অচেনা

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

কলমেঃ রকি আক্তার

গোলাপ ভেবে হাতে তুলে নিই
ক্যামেলিয়ার নীরব পাপড়ি,
গন্ধ খুঁজি থাকে না,
তবু রঙে মুগ্ধ হয়ে থাকি।
হলুদের ভিড়ে দাঁড়িয়ে থাকি,
গাঁদা ফুল না ক্যালেন্ডুলা
বোঝার আগেই সন্ধ্যা নামে,
ফুলগুলো চুপচাপ বদলে ফেলে নিজেদের নাম।
কোন গাছের আম যে মিষ্টি
তা-ও আমি বুঝে উঠতে পারি না,
মিষ্টি ভেবে মুখে তুলি,
হয়ে যায় টক বিস্ময়,
জিভে লেগে থাকে ভুলের স্বাদ।
আমি চিনি না
কোনটা আমাদের উঠোনের মুরগির ছা
সবাই একই রকম ছোট,
সবাই একই রকম ভীত চোখে তাকায়।
মানুষও তেমন
আমি যাকে যেমন ভেবে রাখি,
সে ততটা থাকে না,
হঠাৎই অন্যরকম হয়ে যায়
আর আমি শুধু তাকিয়ে থাকি,
নিজের ভুলের ভেতর দাঁড়িয়ে।
রাস্তা গুলোও চেনা লাগে
একই মোড়, একই ধুলো,
একইরকম ডাকে ফেলে
আমি হাঁটি, আবার ভুল করি,
আবার ফিরে আসি শুরুতে।
হয়তো সমস্যা আমার চোখে নয়,
হয়তো পৃথিবীই এমন
সবকিছুর ভেতরে লুকিয়ে থাকে
একটু করে ভিন্নতা,
যা ধরতে গেলে
শুধু দেখা নয়,
অনুভবও শিখতে হয়।
তবু আমি শিখছি
ভুল করতে করতে,
থেমে থাকতে থাকতে
একদিন হয়তো
গোলাপ আর ক্যামেলিয়ার ফারাক নয়,
মানুষের ভেতরের সত্যটুকু
চিনতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd