• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

গোয়াইনঘাটে রোটারিয়ান এমএ রহিমের সহযোগিতায় ভ্যান গাড়ি ও চারা বিতরণ

Reporter Name / ২৮৭ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া গ্রামের সবজি বিক্রেতা আব্দুল মালিক কে একটি ভ্যানগাড়ি দিয়ে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রোটারিয়ান, সাংবাদিক এম এ রহিম। তিনি লন্ডন প্রবাসী তুরাব আলীর অর্থায়নে এই সহযোগিতা করেন।

বুধবার ৩০ জুলাই গোয়াইনঘাট শহীদ মিনারে গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেনে, জাতীয় দৈনিক মুক্ত খবরের গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি রুবেল আহমেদ ও বিশিষ্টজনের উপস্থিতিতে এমএ রহিমের সহযোগিতায় সবজি বিক্রেতা আব্দুল মালিক কে একটি ভ্যান গাড়ি প্রদান করা হয়। জানা যায় আব্দুল মালিক গহড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। অভাবের তাড়নায় কাঁদে করে গ্রামে গ্রামে গিয়ে সবজি বিক্রি করতেন।

বিশিষ্ঠ সমাজসেবক ও রোটারিয়ান এমএ রহিম উল্লেখ্য করে বলেন গত রমজান মাসে সবজি বিক্রেতা আব্দুল মালিক আমার বাড়িতে গিয়েছিলেন, তখন আমার ইচ্ছে হলো সাংবাদিকতার অভ্যাস হিসাবে তার একটি সাক্ষাৎকার ফেইসবুকে দেই। সাক্ষাৎকার ফেইসবুকে দেওয়ার পরে গোয়াইনঘাটেরই এক লন্ডন প্রবাসী তুরাব আলী বিষয়টি দেখতে পেয়ে আব্দুল মালিক কে একটি ভ্যান গাড়ি প্রদান করতে ইচ্ছা পোষন করেন। তিনি আরো বলেন সারা দিন কাঁদে করে গ্রামে গ্রামে গিয়ে সবজি বিক্রি করে হাত পায়ে বেদনার কারণে রাতে বাড়ি ফিরে আর তারাবির নামাজ পড়তে পারতেন না আব্দুল মালিক। এমনটা শুনে লন্ডন প্রবাসী তুরাব আলীর মনে আক্ষেপ লাগে। পরে তুরাব আলী আমাকে বলেন সবজি বিক্রেতা আব্দুল মালিক কে আমি আপনার মাধ্যমে একটি ভ্যান গাড়ি প্রদান করব। আজ লন্ডন প্রবাসী তুরাব আলীর অর্থায়নে আব্দুল মালিক কে একটি ভ্যান গাড়ি প্রদান করা হলো।

অপরদিকে সবজি বিক্রেতা আব্দুুল মালিক ভ্যান গাড়ি পেয়ে খুশিতে আবেগ আপ্লূত হয়ে বলেন সমাজসেবক ও আমাদের চেয়ারম্যান রোটারিয়ান এমএ রহিমের সহযোগিতায় লন্ডন প্রবাসী তুরাব আলীর অর্থায়নে আজ এই ভ্যান গাড়ি পেয়ে আমি খুবই খুশি এবং আনন্দিত। আমি তাদের প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ এবং ভালো রাখেন। এরকম সমাজসেবক যেন প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়।

ভ্যান গাড়ি প্রদান শেষে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিমের সহযোগিতায় কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd