• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন এসএসসি ২০২৬ সামনে, ডিমলায় বিদ্যুৎ সংকটে দিশেহারা শিক্ষার্থীরা

সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে হঠাৎ এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন । তার এ আকস্মিক উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মাঝে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি চলমান এসএসসি পরীক্ষার সার্বিক খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষার্থী একে অপরে খাতা দেখাদেখি করায় খাতা আটকে রাখেন শিক্ষামন্ত্রী। কিছুক্ষন পরে আবার খাতা দিয়ে দেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সিংগাইর উপজেলার ৫ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫ শত আট চল্লিশ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd