• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

নীলফামারীর ডিমলায় রাতের আঁধারে সরকারি গাছ কাটার অভিযোগ

Reporter Name / ৩৬০ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মো. রায়হান পারভেজ (নয়ন) ডিমলা থেকে 

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলামের ছোট ভাই তৈয়ব আলী (পাগলা) এবং তার সহযোগী আজিবর রহমান লেবু।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে ডিমলা উপজেলার বালাপাড়া এলাকার শোভানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর-পশ্চিম দিক থেকে চেয়ারম্যানের বাড়ি যাওয়ার রাস্তায় লাগানো নিম ও মেহগনি জাতের মোট ২১টি সরকারি গাছ কেটে ফেলা হয়। পরে গাছগুলো পাশের উপজেলার গোমনাতি বাজারের এক পাইকারের কাছে বিক্রি করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, তৈয়ব আলী (পাগলা) বালাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শোভানগঞ্জ বালাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। তিনি ও সমিতির সাধারণ সম্পাদক আজিবর রহমান লেবু পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল চৌধুরীকে না জানিয়ে ভোরবেলায় গোপনে গাছগুলো কেটে বিক্রি করেন।

এ ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে চেয়ারম্যান, ইউপি সদস্য, তহশিলদার ও গ্রাম পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সরকারি গাছ কাটার ঘটনায় ডিমলা থানায় একটি মামলা রুজু হয়েছে।

এছাড়াও অভিযোগ রয়েছে, শোভানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসবাসরত আবুল কাশেমের স্ত্রী গোলবানুকে সমবায় সমিতির কার্যালয়ে ডেকে তার ছেলে-মেয়েকে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে দুই শতক জমি সমিতির নামে দানপত্র করে নেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো চাকরি দেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, সমিতির প্রায় ৩৫০ জন সদস্যের সঞ্চিত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ তাদের টাকা ফেরত পেতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd