• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন

ডিমলায় অক্সিজেন সংকটে রোগীর মৃত্যু, ক্ষুব্ধ স্বজনদের অভিযোগ

Reporter Name / ৩০৩ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা নিলফামারীর

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৮ই আগস্ট ভোররাত সাড়ে ৩টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট ও বুকব্যথাজনিত সমস্যায় আক্রান্ত মহুবর রহমান বুদা (৫৪) কে তার স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় তিনি মারা যান বলে অভিযোগ করেছে তার পরিবার।

স্বজনদের দাবি, হাসপাতালের অব্যবস্থাপনা ও অক্সিজেন ঘাটতির কারণেই মহুবর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনার ভিডিওচিত্র তারা গণমাধ্যমকর্মীদের সরবরাহ করেছেন। বিষয়টি নিয়ে সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এর পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে স্থানীয়রা অবস্থান কর্মসূচি পালন করেন। তবে উপজেলা প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd