মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
সারা দেশের ন্যায় এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ MR টিকা প্রদান করা হবে। লোহাগাড়া উপজেলায় মোট ৪৪০৪৫ জন শিশু কে হাম রুবেলা ভ্যাক্সিন প্রদান করা হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য উপজেলায় মোট ৫০১টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠান: ২৮৪টি
অস্থায়ী টিকাদান কেন্দ্র: ২১৬টি, স্থায়ী কেন্দ্র: ১টি।
আপনার শিশুকে টিকা দিন, সুস্থ রাখুন। যথাসময়ে শিশুদের টিকা নিশ্চিত করতে লোহাগাড়ার সকল অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা: মুহাম্মদ ইকবাল হোসাইন। কোন ধরনের রেজিস্ট্রেশন লাগবেনা, পুরাতন টিকার কার্ড অথবা যে কোন বয়স প্রমান থাকলে হবে।