• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন

সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনায় তাহিরপুরে দোয়া মাহফিল

Reporter Name / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও জনতা বাজারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম‌এস‌এফ) এর উদ্যোগে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি তার বক্তব্যে বলেন,
“সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক। তাঁর নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে সাংবাদিকরা এখনো নিরাপদ নয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দ্রুত কার্যকর করতে হবে, অন্যথায় পুনরায় সারাদেশের সাংবাদিক সমাজ আন্দোলনে নামতে বাধ্য হবে।”

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার তাহিরপুর সংবাদদাতা মোঃ আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের উপর এ ধরনের নির্মম হত্যা মেনে নেওয়া যায় না। আমরা ন্যায়বিচার চাই, বিচারহীনতার সংস্কৃতি চাই না। এ হত্যাকাণ্ড প্রমাণ করেছে, সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবুল বাসার নুরুল্লাহ, জনতা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল শাহ, হাফেজ রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনতা বাজার ইউনিটের সভাপতি আবু তাহের, ও সাধারণ সম্পাদক মোঃ আনারুল শাহ, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মাহফিলে শহীদ সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের ক্ষমতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd