• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

বিশ্বনাথ প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অগাস্ট) দুপুরে মিছিলটি বিশ্বনাথ ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় প্রবাসী চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারী মতিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর এইচএম আক্তার ফারুক।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দি, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহানসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd