• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের বিশ্বনাথে সংবর্ধিত হলেন সংরক্ষিত নারী আসন-৪১’র সংসদ সদস্য মাহফুজা হান্নান বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুল: শিল্পপ্রেরণার দুই আলোকবর্তিকা খুলনা জেলা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন জগন্নাথপুরে গুদামে অগ্নিকান্ডে দগ্ধ ২, ব্যাপক ক্ষতি জগন্নাথপুরে অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে ৩০কে পূর্ন হওয়ায় কেক কাটা অনুষ্ঠান কবিতা- পুরানো চিঠি বটিয়াঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত শনাক্তে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ামতপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে সংবর্ধিত হলেন সংরক্ষিত নারী আসন-৪১’র সংসদ সদস্য মাহফুজা হান্নান

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন,আমরা গ্রামে থাকি বলে আমরা কি অবহেলিত। তা কখনো না।আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করে নিতে হবে এবং যেখানে যে সমস্যা সেগুলো আমাদের তুলে ধরে সমাধান করতে হবে। তবেই দেশ ও জাতি এগিয়ে যাবে উন্নতির শিখরে। তিনি ( ১৩ মে) বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যাগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন,ইসলামী আন্দোলন আমাদেরকে কেরআন এবং হাদিস শিখিয়েছে।সেখানে শুধু আমরা সীমাবদ্ধ থাকবো না। বরং কোরআন ও হাদিসের শিক্ষাকে যেন আমরা সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।আমি ছিলাম আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করতে পারি সে জন্য সকলের দোয়া চাই। বিশ্বনাথ উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা বেগম লাইলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম, সহকারী সেক্রেটারি মাহবুবা জেসমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের দায়িত্বশীল হাছনা বেগম ,বিলকিস বেগম, রেহেনা বেগম, রেহেনা সুলতানা, ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি ইভা বেগম, তাহমিনা বেগমসহ উপজেলা ও পৌর জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল খাদিজা আক্তার। এর আগে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন ও স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd