• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে গুদামে অগ্নিকান্ডে দগ্ধ ২, ব্যাপক ক্ষতি জগন্নাথপুরে অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে ৩০কে পূর্ন হওয়ায় কেক কাটা অনুষ্ঠান কবিতা- পুরানো চিঠি বটিয়াঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত শনাক্তে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ামতপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় আসক ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ কবিতাঃ তুমি-ই প্রথম জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি

কবিতা- পুরানো চিঠি

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

কলমে- কাকলি রানী ঘোষ

‌‌ কি লিখি তোমায়
প্রেম যেন উৎফুলিত হতে চাই
তোমারি তরে।
যেন গোলাপের মিষ্টি গন্ধে
উঠেছে ভরি।
আলতোভাবে
জড়িয়ে ধরো দেখি।
উষ্ণতায় ভরে যাবে
মন খানি।
যখন তোমার কাঁধে মাথা রাখি
নিশ্চিন্তে ঘুমাতে পারি আমি।
ফাঁক রেখো না কোন।
তাহলে তা হবে
মরীচিকার পিছনে শুধুই ছোটা
যদি কোন কষ্ট থাকে কঠিন
প্রেমকে ভাগ দেয়া কঠিন
এমন কঠিন সাজা
নাই বা দিলে মনে।
অনেক অনেক ভালোবাসি তোমায়।
বিশ্বাস দিও মোরে
বিশ্বাস ছাড়া হয় না প্রেম।
বিশ্বাস যে ভেঙে দিতে চায়
করোনা তার সঙ্গে প্রেম।
বিশ্বাসী প্রেম ,এটাই মানি।
মনে মনে শেষ হয়ে যায় একেবারে
প্রতীক্ষা
শুধুই প্রতীক্ষার পালা
কবে আসবে তুমি?
প্রেম, যেন জমে গেছে অনেক খানি।
তা, ঝরে যেতে চাই এখনি।
যেন চোখ বুজে আছি
তোমারি অনুভবে।
বক্ষ হয়েছে শীতল।
আলতোভাবে হাত
রাখি তোমার হাতে।
প্রেম, ঝরে পড়ে যেন
চোখ আর ঠোঁটের কোনে।
কবে আসবে শুনি।
মন যে ছুঁয়ে যেতে চাই এখনই।
প্রতীক্ষার পালা যেন
হতে চাই না শেষ।
মনের স্পর্শতায় তো প্রেম।
মন স্পর্শ করেছে তোমারি।
এখানে লেখাটা শেষ করি
আছো তুমি অন্তরে অন্তরে
প্রেম, পদ্মফুল হয়ে ফুটে উঠেছে এখনই
ইতি ,আমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd