• বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় আসক ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ কবিতাঃ তুমি-ই প্রথম জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন- হুমায়ুন কবির

নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বোরো মৌসুমে সরকারি মূল্যে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহা. পারভেজ আনোয়ার, উপজেলা খাদ্য পরিদর্শক মু. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৪৫৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তালিকাভুক্ত একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। আর ৩৬ টাকা কেজি দরে ৫৪০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। তালিকাভুক্ত একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন গম গুদামে সরবরাহ করতে পারবেন। এছাড়াও তালিকাভুক্ত ১৭ জন মিলারের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৫৪০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে । আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd