• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে গুদামে অগ্নিকান্ডে দগ্ধ ২, ব্যাপক ক্ষতি জগন্নাথপুরে অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে ৩০কে পূর্ন হওয়ায় কেক কাটা অনুষ্ঠান কবিতা- পুরানো চিঠি বটিয়াঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত শনাক্তে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ামতপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় আসক ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ কবিতাঃ তুমি-ই প্রথম জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি

জগন্নাথপুরে গুদামে অগ্নিকান্ডে দগ্ধ ২, ব্যাপক ক্ষতি

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যবসায়ীর গুদামঘরে অগ্নিকান্ডের ঘটনায় ২ জন দগ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বাজারে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ মে বুধবার ভোররাতে কেশবপুর বাজারের ব্যবসায়ী আল আমিনের মাহিদ এন্ড মাহিন এন্টার প্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের গুদামঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গুদামঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং পাকা গুদামঘরটি আগুনের তাপে ধসে পড়েছে। এ সময় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া মালামাল রক্ষা করতে গিয়ে লিটন মিয়া ও শিমুল মিয়া নামের ২ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল আমিন জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর বাজার সেক্রেটারি মোহন মিয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে গুদামঘরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে, তা জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd