নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরে নড়িয়া থানায় নওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে সাধারণ কৃষকদের জমি জমা দখলবাজ, মাদক ব্যবসায়ীদের গডফাদার জাকির মুন্সীকে রক্ষা করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এলাকার লোকমুখে শুনা যায় শফিকুর রহমান কিরণ জাতীয় নির্বাচনে জয়লাভ করার জন্য যাত্রবাড়ী থানার জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামী জাকির মুন্সীকে তার ছত্রছায়ায় রাখছেন । বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও আওয়ামী লীগ নেতা নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে তিনি প্রোগ্রাম করছেন। খোদ উপজেলা বিএনপির শীর্ষ নেতা দাদন মুন্সীর তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য একজন সন্তাসী ও গরীব মানুষের জমি দখলকারী জাকির মুন্সীকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ নেতাকর্মীদের।
জানা গেছে, বিগত ১৬ বছরে আওয়ীমীলীগে থাকা অবস্থায় হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন সন্তাসী জাকির মুন্সী। সাধারণ জনগনের জমি জবর দখল করে কোটি কোটি টাকায় বিক্রি করেছেন নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির মুন্সী। বর্তমানে তিনি কেনাডায় বাড়ী করেছেন পরের টাকায়। শরীয়তপুর পরিবহন সেক্টরে রয়েছে তার কয়েকটি বাস। আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকায় সাবেক মন্ত্রী এনামুল শামীমের প্রভাব খাটিয়ে হয়েছেন স্টামফোট ইউনিভারসিটির পরিচালক। বর্তমানে তিনি ভোল পাল্টে এখন বিএনপি নেতা সাজতে চাইছেন। মাঝে মধ্যে এলাকার চেয়ারম্যান হিসাবে জমি জমা নিয়ে কথা বলতে গেলে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ওপর চড়াও হতেও দেখা যাচ্ছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।
নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও শরীয়তপুর জেলা কমিটির সভাপতি শফিকুর রহমান কিরনের ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীদের সঙ্গে ঢাকায় ও শরীয়তপুরে একাধিক বৈঠক, কর্মীসভা ও সভা করেন জাকির হোসেন মুন্সী।