• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান

লোহাগাড়া আধুনগরে শাহ আলম হত্যাকান্ডে তীব্র শোক ও ন্যায়ের আহ্বান

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
মানব ইতিহাসে হত্যাকে এক কঠিন নিন্দনীয় অপরাধ হিসেবে প্রমাণ করেছে। তাই লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে গত ১২ সেপ্টেম্বর শুক্রবার ঘটে যাওয়া ব্যবসায়ী শাহ আলম সওদাগর হত্যাকান্ডে লোহাগাড়া উপজেলা সহ পুরো অঞ্চলেই গভীর শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। লোহাগাড়ার সর্বস্তরের মানুষ এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং হত্যাকারীকে দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবী তুলেছেন। স্থানীয়রা জানান, মানব জীবনকে এভাবে নির্বিচারে নষ্ট করা অত্যান্ত দু:খজনক ও নিন্দনীয়, আমরা চাই দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হোক, সমাজে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নিহত শাহ আলমের পরিবারের সদস্যরা জানান, আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে গভীরভাবে শোকাহত, আশা করি প্রশাসন ন্যায় নিশ্চিত করবে এবং দোষীকে কঠোর শাস্তি দেবে, আমাদের প্রিয়জনের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি”। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করে, তাই পুলিশ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ অপরিহার্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলকে দায়িত্বশীল ও সচেতন থাকতে হবে। সচেতন মহল মনে করেন, ” শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য শুধু প্রশাসনের দায়িত্ব নয়, স্থানীয় সমাজকেও সচেতন হতে হবে, আমাদের উচিত প্রতিবেশী ও কমিউনিটির মানুষদের সঙ্গে মিলে ন্যায় প্রতিষ্ঠায় সহায়তা করা”। এছাড়াও এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের হতাশা প্রকাশ করেছেন। তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ী মানুষকে তার চাচাতো ভাই লাভলু কতৃক এভাবে হত্যার ঘটনা আমাদের শোকাহত করেছে,তবে আমরা আশা রাখি প্রশাসন দ্রুত হত্যাকরীকে আটক করতে সক্ষম হবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা সম্ভব, ইতিহাস প্রমাণ করে হত্যার মাধ্যমে কখনো ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। শাহ আলম হত্যাকান্ডের ফলে লোহাগাড়া উপজেলা সহ পুরো অঞ্চল শোক ও উত্তেজনায় আচ্ছন্ন। সর্বস্তরের মানুষের দাবী দোষীকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হোক এবং এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধ করা সম্ভব হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd