• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন

মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল কাইয়ুম মজনুর প্রচারনা অব্যাহত

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

মো: রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রচার অব্যাহত। শনিবার (২০ সেপ্টেম্বর) মধ্যনগর উপজেলা সদরে দ্বি-বার্ষিকী সম্মেলন উপলক্ষে নেতা কর্মীদের সাথে মতবিনিময়, সৌজন্য সাক্ষাত, পথসভা চালিয়ে যাচ্ছেন বারবার কারানির্যাতিত নেতা আব্দুল কাইয়ুম মজনু।
আসন্ন মধ্যনগর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছেন সভাপতি পদপ্রার্থী প্রবীণ ও পরীক্ষিত, কারা নির্যাতিত নেতা আব্দুল কাইয়ুম মজনু। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, মতবিনিময় সভা, সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তৃণমূলভিত্তিক রাজনীতি, সততা ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের মাধ্যমে দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যনগর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ১৭ বছর তৃণমুলকে সুসংগঠিত রাখার জন্য নুন্যতম দেড় কোটি টাকার বাবার সম্পত্তি বিক্রয় করেন। রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি শুধু দলের কাছে নয়, সাধারণ মানুষের কাছেও একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। সংবাদ সম্মেলনে
সভাপতি পদপ্রার্থী আব্দুল কাইয়ুম মজনু বলেন, আমি সবসময় জনগণ ও নেতাকর্মীদের ভালবাসাকে গুরুত্ব দিয়ে কাজ করেছি। বিএনপিকে তৃণমূল থেকে সুসংগঠিত করার চেষ্টা করেছি। আমি মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হলে জনগণের প্রকৃত সেবক হিসেবেই থাকতে চাই, ইনশাআল্লাহ। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইনামুল গণি তালুকদার রুবেল বলেন, প্রতিটি ওয়ার্ড পর্যায়ে তার কাজের ছাপ রয়েছে। সংগঠনের দুঃসময়েও তিনি পাশে থেকেছেন এবং কর্মীদের খোঁজখবর নিয়েছেন। এজন্য তৃণমূলের কাছে তিনি আস্থার প্রতীক। উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে সবচেয়ে যোগ্য প্রার্থী হচ্ছেন আব্দুল কাইয়ুম মজনু।
সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। কাউন্সিলকে সামনে রেখে তার এ কার্যক্রমে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ফলে মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুল কাইয়ুম মজনু এখন আলোচনার কেন্দ্রবিন্দু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd