• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ মাদ্রাসার সুপারের অবহেলায় শিক্ষার্থীর ১০ বছরের স্বপ্ন ধূলিসাৎ: পরীক্ষা দেওয়া হলো না ছামিয়ার গুণী চিত্রশিল্পীদের স্মরণে ২১এপ্রিল বিশেষ দিন হিসেবে ১১তম বছর পালন করে খুলনা আর্ট একাডেমি ডিমলায় ভুট্টা খেত থেকে পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: ডিমলায় চালু ফুয়েল কার্ড, ৬ হাজারের বেশি উপকারভোগী জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত

বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

মোঃ আব্দুল্লাহ বিশ্বনাথ প্রতিনিধি:

ছাত্র ও জনকল্যাণ মূলক সংগঠন ‘বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ‘মেধার বিকাশ ও উন্নত চরিত্র গঠনে শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৪ জুন) দুপুর ২ টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি মো. আজাদুল ইসলামের সভাপতিত্বে সাবেক সভাপতি শফিক আহমদ-পিয়ার (মেম্বার) এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ আলী আনছারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মাসিক পরওয়ানা সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী। উদ্বোধকের বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মানিক মিয়া, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছালেহ আহমদ বেতকুনী, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মো. লুৎফুর রহমান, মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা আবুল বশর মো. ফারুক।

আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, মাওলানা হাবিবুর রহমান, হেলাল আহমদ, জামাল উদ্দিন, আলতাফুর রহমান, মো. আজিজুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাবেক দায়িত্বশীল মাওলানা আব্দুল মুমিন, সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদ খান সুমেদ, সংস্থার সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হোসেন।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংস্থার সদস্য শেখ নাদিম মোস্তফা, নাতে রাসুল সা. পরিবেশন করেন সংস্থার সদস্য হাফেজ রবিউল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিসবাউল হক মোহন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান আঙ্গুর, হাজী আব্দুর রহমান, নজরুল ইসলাম, দিলোয়ার হোসেন জুনেদ, হোসাইন আহমদ রাজন, শাহেদ আহমদ শিপু, সাংবাদিক কামরুল আশিকী, নাজির হোসেন, সাইদুল ইসলাম, তাজুল ইসলাম, জাকারিয়া আহমদ, হাবিবুর রহমান, নেছার আহমদ, নুর উদ্দিন তালুকদার, আউয়াল হোসেন পারভেজ, ফয়ছল ইসলাম, মো. নাজিম উদ্দিন, শাহিব আহমদ, সাজিদুর রহমান আবির, রাসেল আহমদ মাহিন, হাফিজুর রহমান, এনামুল হক, তোফায়েল আহমদ জাবের, আব্দুস সোবহান ফাহিম, রাশিদ আহমদ, রুহান ইসলাম, নুরুল আলম, ফাহিম আহমদ, আব্দুল্লাহ আল মামুন, কাওসার উদ্দিন সোহাগ, শামছুর রহমান লিমন, বুরহান উদ্দিন, আলী হোসেন, মুহিবুর রহমান, রায়হান আহমদ, সায়েম আহমদ, মাহবুব হোসাইন হেলাল, আজহার আলী সাঈদ, মিশকাত আল ফাতিন, শিমুল আহমদ, সনি মিয়া, তাহসিনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd