• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ তুমি-ই প্রথম জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন- হুমায়ুন কবির কবিতাঃ  উত্তপ্ত বৈশাখ সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা

ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.) ৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

পিরানে পির,দস্তগীর,সুলতানুল মাশায়েখ, সুলতানিয়া মোজাদ্দেদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ ইমাম শাহ চন্দ্রপুরী (রহ.) এর চতুর্থ কন্যা

মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনরজীবনদানকারী, বীর মুক্তিযোদ্ধা, সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)এর সহধর্মিণী

মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা(মা.আ.) হুজুরের মহিয়সী মাতা

আওলাদে রাসুল কুতুবুল আকতাব হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা (রহ.) ৬৯ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে

ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ আশেকে রাসুল (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলা, সালথা উপজেলা, নগরকান্দা উপজেলা এবং ভাংগা উপজেলার খানকায়ে মাহবুবিয়াসহ বিভিন্ন স্থানে দিনটি বিশেষ মর্যাদারসহিত পালিত হয়েছে।

সকাল ১০:০০ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এরপরে নাতে রাসুল,হামদ নাদ,শানে মোরশেদ গজল পরিবেশিত হয়।

বাংলাদেশের প্রখ্যাত ইসলামি আলোচক, লেখক এবং ইসলামি চিন্তাবিদরা এই মহিয়সী রমণীর জীবনীর উপর আলোচনা করেন।

তাদের মধ্যে অন্যতম হলো বিশিষ্ট আলেমেদিন,দেওয়ানবাগীর দল উলামা মিশন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক,কদর টিভির সম্মানিত আলোচক এবং বিভিন্ন টিভি চ্যানেলের আলোচক আশেকে রাসুল হযরতুল আল্লাম মুহাদ্দিস ড.এমরান হোসাইন মাজহারী সাহেব।
বিশিষ্ট লেখক এবং কলেজের সহযোগী অধ্যাপক কদর টিভির সম্মানিত সঞ্চালক আশেকে রাসুল ড.মুহাম্মদ নাসিরুদ্দিন সোহেলসহ আরও অনেকেই।

এরপর মোহাম্মদী ইসলামের পবিত্র মিলাদ শরিফ পাঠ এবং জুমার নামাজ আদায় করা হয়।

সবিশেষ
অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্ম মহামুল্যবান বাণী মোবারক এবং হযরত দয়াল মা (রহ.) এর জিবনের স্মৃতিচারণ করে বিশেষ মোনাজাত করেন মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা (মা.আ.) হুজুর কেবলাজান।

শুধু মাত্র ফরিদপুরেই নয় বাংলাদেশের ৬৪ টি জেলাসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠানটি পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd