• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন

নীলফামারীর ডিমলায় যাতায়াত সংকটে জনগণের পাশে জামায়াত ইসলামী

Reporter Name / ৫৩৭ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা নিলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নীলবরির ডোঙ্গা গ্রামে প্রায় ১৮০টি পরিবারের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর হলো একটি বাঁশের সেতুর মাধ্যমে।

টানা ভারি বর্ষণে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ওই এলাকার মানুষ স্বাভাবিক চলাচল করতে পারছিল না। শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কুল-কলেজে যাতায়াত করতে মারাত্মক সমস্যায় পড়ছিল। পাশের খগাখড়ি বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, একটি মহিলা মাদ্রাসা এবং আশপাশের আরও শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী যাতায়াতের সুযোগ হারাচ্ছিল।

এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে আসে বাংলাদেশ জামায়াত ইসলামীর ডিমলা উপজেলা শাখা। আজ রোববার (২৪ আগস্ট) সকালে স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধার্থে ৩৮ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের একটি বাঁশের সেতু নির্মাণ করে দেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব হাফেজ আবু ছায়েদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মজিদ এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারি আব্দুল কাদের, ডিমলা সদর ১ নং ওয়ার্ডের সভাপতি মো. মিনালুজ্জামান মিন্টু এবং রংপুর স্টার ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক মো. মশিউর রহমান।

সেতুটি নির্মাণ হওয়ায় সাধারণ জনগণ স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা ও মো. মহিকুর ইসলাম বলেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে। তারা আমাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে যে সাহায্য করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান বলেন “আমাদের জেলা আমির ও ডোমার-ডিমলা আসনের প্রার্থী মাওলানা অধ্যক্ষ আবদুস সাব্বারের নির্দেশনায় ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে জামায়াত ইসলামী সর্বদা জনগণের পাশে রয়েছে।

স্থানীয়রা আশা করছেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনযাত্রা সহজ ও সুন্দর করতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd