• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান

দলের গঠনতন্ত্র কে সম্মান রেখে সংবাদ সম্মলনে ‘এক নেতা এক পদ’ ঘোষণা করলেন ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

আসছে আগামী ২০ শে সেপ্টেম্বর ২০২৫ ইং কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রী বার্ষিকী সম্মেলন কে সামনে রেখে অদ্য সকাল ১১ টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফুটবল প্রতীক মার্কায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেন এক নেতা এক পদ থাকবে এটা দলের সাংবিধানিক গঠনতান্ত্রিক নিয়ম। বিগত দিনে ৯০ এর গণ আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিষ্ট শেখ হাসিনা বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার আদায়ের লড়াইয়ে গত ১৭ বছর আমার জীবন উৎসর্গ করেছি। এছাড়াও বার বার রিমান্ড নির্যাতন সহ্য করতে হয়েছে আমাকে। তিনি আরও বলেন আমি যদি কাউন্সিলদের ভোটে নির্বাচিত হতে পারি,তাহলে তৃনমুলের ত্যাগী নেতা কর্মীদের যথার্থ মুল্যায়ন করে দলের শতভাগ গঠনতন্ত্র মোতাবেক দল পরিচালনার দ্বায়িত্ব নিবো এই অঙ্গিকার করছি। গঠনতন্ত্রের প্রতিটি দ্বারা মেনে সংগঠন পরিচালনা করবো। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি’র গঠনতন্ত্রের ১৫ ধারায় বিশেষ এই বিধানের “ক” উপ-ধারায় উল্লেখ আছে যে,কোন ব্যক্তি একইসঙ্গে দলের জেলা,মহানগর, উপজেলা, পৌরসভার কমিটিতে সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পারবে না। সেই সাথে “খ” উপ-ধারায় উল্লেখ করা আছে যে দলের জাতীয় স্হায়ী কমিটি কিংবা চেয়ার পার্সন এর উপদেষ্টা কাউন্সিলের কোন সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কোন কর্মকর্তা এবং দলের অঙ্গদল কিংবা সহযোগী সংগঠনের কোন সভাপতি অথবা সাধারণ সম্পাদক দলের অন্য কোন পর্যায়ের কমিটিতে কর্মকর্তা নির্বাচিত হতে পারবে না।

ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল আরও বলেন যে, আমি বিশ্বাস করি দলের নেতৃত্ব বিকাশ ও কর্মীদের মুল্যায়নের স্বার্থে বিএনপি চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাক্ষরিত ১৫ ধারার বিশেষ এই বিধান প্রনয়ণ করা হয়েছে। এমতাবস্থায় আমি ঘোষণা করছি যে,আগামী ২০ তারিখ সেপ্টেম্বর জেলা বিএনপির কাউন্সিলে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হই তাহলে ১৫ ধারার বিশেষ বিধান অনুয়ায়ী কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সাধারণন সম্পাদক পদথেকে স্বেচ্চায় পদত্যাগ করবো ইনশাআল্লাহ। ফুটবল আমার প্রতীক ফুটবল কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্যাগের প্রতীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd