• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন

ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name / ৪০১ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নীলফামারী

বুধবার (২০ আগস্ট) এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দল এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। র‌্যালিটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সহ-সভাপতি আমিনুজ্জামান গাজী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঝুনাগাছ চাপানি ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম আলাল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর, ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে। সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে গোটা শহর প্রকম্পিত হয় দলীয় স্লোগান ও জাতীয় পতাকার মিছিলে।

বক্তারা তাঁদের বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছাসেবক দলের অবদান অনস্বীকার্য। বক্তারা দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd