• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান

ডিমলায় দুর্গাপূজা নিরাপত্তায় আনসার ভিডিপি সদস্য যাচাই-বাছাই সম্পন্ন

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যার মধ্য থেকে বাছাই শেষে পূর্বের ন্যায় ৭৬টি পূজা মণ্ডপে নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য সদস্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা কমান্ডার আনসার ভিডিপি মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া (পি.ভি.এম), ডিমলা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ডোমার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলা প্রশিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম এবং ডোমার উপজেলা প্রশিক্ষক মোঃ আউয়াল।
প্রথম ধাপে যাচাই-বাছাই সম্পন্ন হয়, আজকে দ্বিতীয় ধাপে বাকি ইউনিয়ান গুলোতে নেয় সে সব ইাউনিয়ন গুলো হলো খগাখড়িবাড়ী ইউনিয়ন, ঝুনাগাছা চাপানী ইউনিয়ন,টেপাখড়িবাড়ী ইাউনিয়ন,গয়াবাড়ী ইউনিয়ন,পূব ছাতনাই ইউনিয়ন সদস্য-সদস্যাদের নেওয়া হয় ।
এ সময় জেলা আনসার ভিডিপির কমান্ডার মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া ‘আজকের জনকথা প্রতিনিধিকে জানান,
“শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে নিয়মিত প্রক্রিয়ার মধ্য দিয়েই সদস্য নির্বাচন করা হচ্ছে। বর্তমান সরকার দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় অত্যন্ত সজাগ ও আন্তরিক। এরই অংশ হিসেবে ডিমলায়ও পূজা মণ্ডপগুলোতে আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন। আমরা বিশ্বাস করি, তারা শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করবেন।
স্থানীয় প্রশাসন ও আনসার ভিডিপি কর্মকর্তারা জানান, সারা দেশের ন্যায় ডিমলাতেও দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd