• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর

ডিমলায় জামায়াত ইসলামের বিশাল গণমিছিল ও সমাবেশ

Reporter Name / ৫৫৫ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা, নীলফামারি প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় অনুষ্ঠিত বিশাল গণমিছিল ও সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজ ২৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার । বিকাল ৩.৩০ ঘটিকা থেকে বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ জনগণ।
বিজয় চত্বর থেকে শুরু হওয়া গণমিছিলটি ডিমলা ইসলামি ডিগ্রী কলেজ মাঠে এসে সমাপ্ত হয়, যেখানে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নিলফামারী ১ ডোমার ডিমলা আসনের জামায়াত ইসলামির সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ অধ্যক্ষ মওলানা আব্দুস সাত্তার সমাপনী বক্তব্য প্রদান করেন। মিছিল ও সমাবেশটি ছিল শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিকারী।
উপস্থিত গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা আমির অধ্যাপক মজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন:
ডিমলা উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজ্বী হাবিবুর রহমান
উপজেলা সেক্রেটারি কাজ্বী রুকুনুজ্জামান বকুল
উপজেলা কর্মপরিষদ সদস্য
মোঃ ওহেদুদ জামান বাবলু ডিমলা সদর ইউনিয়ন আমির
মাওলানা মোঃ নুর মোবাশ্বের
ডিমলা সদর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম
উক্ত সমাবেশে বক্তারা দেশনেতৃত্ব, গণতন্ত্র, ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কেন্দ্রীয় পাঁচ দফা কর্মসূচি ঘোষণা হিসাব অনুযায়ী
নিলফারী ১ ডোমার ডিমলা অঞ্চলের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মওলানা আব্দুস সাত্তার বলেন আগামীতে পাঁচ দফা কর্মসূচি যা দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এই দফাসমূহ হলো:
জাতীয় নির্বাচন আয়োজন জুলাই মাসের সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে।
উভয় পক্ষে পিয়ার পদ্ধতি আগামীও জাতীয় নির্বাচনে উভয় পক্ষের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সরকারি পর্যায়ে সমান সুযোগ প্রদানের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
ফ্যাসিস্ট সরকারের বিচার গণহত্যা, জুলুম ও দুর্নীতি সংঘটিত সরকারি কর্মকাণ্ডের দায়িত্বশীল ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। দেশের শান্তি ও অখণ্ডতার জন্য দেশবিরোধী সকল কার্যক্রম বন্ধ করতে হবে বিশেষ করে সৈরাচারের দোষর জাতীয় পাটি ও ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারী সাধারণ জনগণ এবং নেতা-কর্মীরা উল্লসিতভাবে কেন্দ্রীয় কর্মসূচি ও ঘোষণা সমর্থন করেন। তারা নির্বাচনের প্রতিটি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে হাতে ব্যানার ও প্লাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্য
কেন্দ্রীয় মজলিসের সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সমাপনী বক্তব্যে বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয় এবং স্বচ্ছ নির্বাচনের অধিকারী। আমরা আমাদের দায়িত্ব পালন করে জনগণের জন্য নিরাপদ, সুবিচার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করব। এছাড়াও তিনি আরও বলেন আমাদের কেন্দ্রীয় পাঁচ দফা কর্মসূচি অবশ্যই মেনে নিতে হবে, তা না হলে বাংলাদেশের জনগনকে নিয়ে আরও কঠোর আন্দোলন করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd