• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ মাদ্রাসার সুপারের অবহেলায় শিক্ষার্থীর ১০ বছরের স্বপ্ন ধূলিসাৎ: পরীক্ষা দেওয়া হলো না ছামিয়ার গুণী চিত্রশিল্পীদের স্মরণে ২১এপ্রিল বিশেষ দিন হিসেবে ১১তম বছর পালন করে খুলনা আর্ট একাডেমি ডিমলায় ভুট্টা খেত থেকে পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: ডিমলায় চালু ফুয়েল কার্ড, ৬ হাজারের বেশি উপকারভোগী জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত

জগন্নাথপুরে যুব জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ১৬১ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

আমিনুল হক আমিন, জগন্নাথপুর থেকে

যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে নেতৃত্বে আনুগত্যবোধ ও আদর্শ কর্মী গঠনে দায়িত্বশীল প্রশিক্ষণ ১৯ জুন বৃহস্পতিবার বিকাল
২.৩০ মিনিটে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ দলীয় কার্যালয়ে
শাখার সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ
এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল ও প্রশিক্ষণ সম্পাদক হাফিজ কামরুল ইসলামের যৌথ পরিচালনায়
প্রধান প্রশিক্ষকের গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন : জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা শায়খ জমির উদ্দিন, তিনি তাঁর আলোচনায় ভারতবর্ষে জমিয়তের ইতিহাস, উলামায়ে কেরামদের নেতৃত্ব, মুক্তিযুদ্ধে আলেমদের ভূমিকাসহ নানা
বিষয়ে অত্যন্ত তাত্বিক স্বনির্ভর আলোচনায় উপস্থিত কর্মীদের মনে প্রাণসঞ্চার করেন।

যুব জমিয়তের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও যুব সমাজের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন: যুব জমিয়ত বাংলাদেশ এর সাবেক সহ সভাপতি সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, তিনি যুব জমিয়তের প্রতিষ্ঠাকালীন ধারাবাহিক ইতিহাস অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেন দায়িত্বশীলবৃন্দ তা গুরুত্বসহকারে নোট করেন,
পাশাপাশি যুবসমাজকে নেতৃত্ব প্রদানে যুব জমিয়ত দায়িত্বশীলদেরকে আদর্শবান ও নিজের ব্যক্তিত্ব গঠনে মনোনিবেশ হতে হবে, আমলের প্রতি যত্নশীল হতে হবে।

ইসলামি সংগঠনে কর্মীদের আনুগত্য বিষয়ে আলোচনা
পেশ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহ সভাপতি মুফতি সৈয়দ শামিম আহমদ,
তিনি তাঁর আলোচনায় কুরআন হাদিসের আলোকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন, কর্মীদেরকে সংগঠনের আনুগত্যে ও দায়িত্বশীলদেরকে একে অন্যের প্রতি আনুগত্যশীল হয়ে উঠার প্রতি আহবান জানান।

ইসলামী রাজনীতিতে আদর্শ কর্মীর গুরুত্ব নিয়ে
আলোচনা পেশ করেন: জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক
মাওলানা বিলাল আহমদ, তিনি তাঁর আলোচনা কুরআন
ও হাদিসের ভিত্তিতে দালিলিকভাবে উপস্থাপনা করেন,
আদর্শ কর্মীর ০৭ টি গুণের অন্যতম নিয়্যাত, আমানত, দায়িত্বের প্রতি যত্নবান,সহ কয়েকটি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন, কর্মীদেরকে প্রত্যেকটি গুণ কর্ম
কাজে লাগানোর প্রতি গুরুত্ব প্রদান করেন।

প্রায় তিনঘণ্টা ব্যাপী প্রশিক্ষণে যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার দায়িত্বশীল ও জমিয়ত এবং ছাত্র জমিয়ত দায়িত্বশীলবৃন্দের অংশ গ্রহণে গুরুত্বপূর্ণ হয়ে উঠে প্রশিক্ষণ,
দায়িত্বশীলদের আগ্রহ দেখে নেতৃবৃন্দ আরও ব্যাপকভাবে প্রশিক্ষণের আয়োজন করার প্রতি গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd