• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ মাদ্রাসার সুপারের অবহেলায় শিক্ষার্থীর ১০ বছরের স্বপ্ন ধূলিসাৎ: পরীক্ষা দেওয়া হলো না ছামিয়ার গুণী চিত্রশিল্পীদের স্মরণে ২১এপ্রিল বিশেষ দিন হিসেবে ১১তম বছর পালন করে খুলনা আর্ট একাডেমি ডিমলায় ভুট্টা খেত থেকে পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: ডিমলায় চালু ফুয়েল কার্ড, ৬ হাজারের বেশি উপকারভোগী জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত

জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

আমিনুল হক আমিন, নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়তের কাউন্সিল অধিবেশন শুক্রবার (১৩ জুন) বিকেলে সৈয়দপুর বাজার জমিয়ত কার্যালয়ে শাখার সভাপতি মাওলানা মল্লিক নাছির আহমদের সভাপতিত্বে ও যুবনেতা মাওলানা আশফাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ রশিদ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ বিলাল আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ গুলজার আহমদ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সিলেট মহানগর যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফরহাদ কোরেশী, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জগন্নাথপুর জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আলী আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আছজদ আহমদ, সেক্রেটারি সাকিব আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিজান আহমদ প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন: যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন: জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল।

কাউন্সিলে যুবনেতা মাওলানা নাছির তালুকদারকে
সভাপতি মাওলানা সৈয়দ আখলাক আহমদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সৈয়দ আব্দুল আহাদকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট দু’বছর মেয়াদি প্যানেল ঘোষণা করেন জগন্নাথপুর যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd