• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর

গোয়াইনঘাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মানববন্ধন

Reporter Name / ২০৫ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:

গোয়াইনঘাটের রাধানগর ইসলামপুর মাঠে খেলোয়াড়দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদ। বুধবার (৩০ জুলাই) গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ও রুস্তমপুর কলেজের প্রভাষক সোলেমান উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্র সংসদের সাবেক সভাপতি মনজুর আহমদ।
বক্তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার দাবি করেন। তারা বলেন, খেলোয়াড়দের ক্রীড়াঙ্গন থেকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যেই তাদের উপর এই অতর্কিত হামলা হয়েছে।
মানববন্ধন থেকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্যের দাবি করে বক্তারা থানায় দায়েরকৃত মামলা দ্রুত আমলে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদ সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমাল আহমদ রিমেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন তিতুমীর, সাবেক সহ-সভাপতি জাবেদ উমর, সাবেক কলেজ বিষয়ক সম্পাদক টি এ পাভেল,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আজাদ আহমেদ, তথ্য ও প্রকাশনা সম্পাদক হাসিবুর রহমান, সদস্য ইমরান, জাকির, তারেক শাহরিয়ার ও মুন্না প্রমুখ।

উল্লেখ্য : গত ২৮ জুলাই বিকালে রাধানগর ইসলামপুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd