• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন এসএসসি ২০২৬ সামনে, ডিমলায় বিদ্যুৎ সংকটে দিশেহারা শিক্ষার্থীরা

কিশোরগঞ্জ ১ আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ-মাজহারুল ইসলাম

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা মো. মাজহারুল ইসলাম বলেন, দলের সংকটময় সময়ে যে কোন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেছি। বর্তমানে বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচিকে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গিকার নিয়ে কাজ করছি। তিনি আরও বলেন, ৩১ দফাই আমাদের জাতির মুক্তির রুপরেখা। এখানে আছে গণতন্ত্র,ন্যায় বিচার, নাগরিক অধিকার ও উন্নয়ত বাংলাদেশের প্রতিশ্রুতি। দলীয় মনোয়নয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে কিশোরগঞ্জের মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে, দুর্নীতি রোধে এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ-মাজহারুল ইসলাম আরও বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি কিশোরগঞ্জের রাজপথে ছিলাম। তরুণ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিয়েছি। তারপর ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে নির্যাতন,মামলা,জেল-জুলুম সবকিছুর মধ্যেও জনগণের পাশে থেকেছি। তাই আমার প্রার্থীতা ঘোষণা কোন উচ্চাকাঙ্খা নয়,এটি আমার জীবনের লড়াইয়ের ধারাবাহিকতা,জনগনের ভালোবাসার প্রতিফলন।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান ভূইয়া,জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুজ্জামন,মো. ইসমাইল হোসেন মধূ,সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, বিএনপি নেতা মোঃ-মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি জি,এস,খসরুজ্জামান শরীফ,সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ্ আল মাসুদ সুমন সহ কিশোরগঞ্জ জেলা এবং হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd