• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন এসএসসি ২০২৬ সামনে, ডিমলায় বিদ্যুৎ সংকটে দিশেহারা শিক্ষার্থীরা

কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ১১ টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার আহমেদ। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত আগস্ট -২০২৫ মাসিক প্রতিবেদন পেশ করেন কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো.জাফর আলী খান। সভায় মাসিক অপরাধ বিষয়ক প্রতিবেদন সূত্রে প্রকাশ : দস্যুতা -২,খুন -১, ধর্ষণ -৫, অপহরণ -১, চুরি – ১, সড়ক দুর্ঘটনা – ৫, অপমৃত্যু – ১২, মাদকদ্রব্য -১৬, অন্যান্য মামলা – ১৯, রুজুকৃত মোট মামলা -৫১, গ্রেফতারকৃত আসামির সংখ্যা -৫১, নিয়মিত মোট মামলা — ৬৩।

সাম্প্রতিক উপজেলায় ছিনতাই ও মাদকাসক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আলোচনা করা হয়। সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য সহ আসন্ন শারদীয় সার্বজনীন দুর্গাপূজা পালন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার কথা জানান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. জাফর আলী খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি, অন্যান্য প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd