• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ মাদ্রাসার সুপারের অবহেলায় শিক্ষার্থীর ১০ বছরের স্বপ্ন ধূলিসাৎ: পরীক্ষা দেওয়া হলো না ছামিয়ার গুণী চিত্রশিল্পীদের স্মরণে ২১এপ্রিল বিশেষ দিন হিসেবে ১১তম বছর পালন করে খুলনা আর্ট একাডেমি ডিমলায় ভুট্টা খেত থেকে পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: ডিমলায় চালু ফুয়েল কার্ড, ৬ হাজারের বেশি উপকারভোগী জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত

আজকের নলজুর পত্রিকার মোড়ক উন্মোচন ও সংবর্ধনা প্রদান

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বহুল প্রচারিত আজকের নলজুর পত্রিকার মোড়ক উন্মোচন ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত রবিবার (২৩ জুন) বিকেল ৪টায় জগন্নাথপুর বাজারের আরএফসি পার্টি সেন্টারে আজকের নলজুর পত্রিকা ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (বাংলাদেশ পর্ষদ) এর আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

আজকের নলজুর পত্রিকার নির্বাহী সম্পাদক কবি সালাহ উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও উপদেষ্টা আলীনুর রশীদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আজকের নলজুর পত্রিকার সিনিয়র উপদেষ্টা ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, আলহাজ্ব এম এ মুহিত। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন, এম এ মুকিত, আজকের নলজুর পত্রিকার উপ-সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদসহ আরো অনেকে।

এসময় সংবর্ধিত অতিথি আজকের নলজুর পত্রিকার উপদেষ্টা ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ছদরুল তালুকদার, আজকের নলজুর পত্রিকার উপদেষ্টা মির্জা লিটন, সাংবাদিক হুমাউন কবির, মির্জা জয়নাল আবেদীন, সমাজ সেবক হাজী আনছার মিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব মুহিত মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আজকের নলজুর পএিকার বার্তা সম্পাদক বিপ্লব দেব নাথ। পরে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ তুলে অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd