• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন

অপরাধমুলক কর্মকান্ড থেকে সবাইকে সচেতন হতে হবে- ওসি আরিফুর রহমান

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন ধরণের অপরাধ দমন করার সাথে সাথে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে লোহাগাড়া থানা প্রশাসন। অপরাধমুলক কর্মকান্ড দমাতে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। যে কোন ধরণের অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে থানা পুলিশকে অবহিত করতে হবে। কোন অন্যায়, অপরাধকারীদের কোন মতেই ছাড় দেওয়া হবেনা মর্মে স্পষ্টভাবে জানিয়ে দিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান। এই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন।

ওসি লোহাগাড়া থানা কর্তৃক প্রদত্ত নির্দেশনা নিম্নে তুলে ধরা হলঃ-

রাত্রিবেলা অযথা বাহিরে ঘোরাফেরা করবেন না।
লোহাগাড়া এলাকায় সকল ফুটবল টুর্নামেন্ট বারোটায় বন্ধ হয়ে যাবে।
এলাকায় সন্দেহভাজন লোকজন দেখার সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানান।
অপ্রয়োজনে চা দোকান কিংবা রেস্টুরেন্ট খোলা রাখবেন না। অপরাধীরা এটা সুযোগ নিয়ে থাকে।
আপনার এলাকায় পুলিশ ডিউটিতে নিয়োজিত পার্টির অফিসারের নাম ঠিকানা ও ফোন নাম্বার সংগ্রহ করে রাখুন।
সিদ্ধান্ত নিয়েছি রাত্রি কালিন সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করলে থানায় নিয়ে আসা হবে এবং যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
চুরি ডাকাতি ছিনতাই প্রবণতা কমানোর জন্য নিজেরা নিজেদের এলাকায় নিয়মিত পাহারার ব্যবস্থা করুন।
আপনার মোটরসাইকেল যেখানেই রাখুন, ডাবল লক করে রাখবেন।
ব্যক্তিগত সিসি ক্যামেরা স্থাপন করে মনিটরিং অব্যাহত রাখুন।
আমরা পুলিশ এবং সম্মানিত এলাকাবাসী যদি একসাথে কাজ করি কোন অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা নেই।

লোহাগাড়া থানা সব সময় জনগণের পাশে পাশে আছে ও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd