• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ মাদ্রাসার সুপারের অবহেলায় শিক্ষার্থীর ১০ বছরের স্বপ্ন ধূলিসাৎ: পরীক্ষা দেওয়া হলো না ছামিয়ার গুণী চিত্রশিল্পীদের স্মরণে ২১এপ্রিল বিশেষ দিন হিসেবে ১১তম বছর পালন করে খুলনা আর্ট একাডেমি ডিমলায় ভুট্টা খেত থেকে পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: ডিমলায় চালু ফুয়েল কার্ড, ৬ হাজারের বেশি উপকারভোগী জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান আটক

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে প্রায় ১২ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি।

শুক্রবার (২৭জুন)গভীর রাতে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা নামক স্থানে ১২৮ বোতল ভারতীয় মদের চালান আটক করে বিজিবি।

বিজিবি তথ্যসুত্রে জানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি আওতাধীন সীমান্ত পিলার ১১৯৮/এমপি হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে পুর্ব লাকমা নামক স্থান হতে ১২৮ বোতল ভারতীয় মদের চালান আটক করে। এছাড়াও অন্য একটি পৃথক অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮বিজিবি অধীনস্থ চিনাকান্তি বিওপির সীমান্ত এলাকা থেকে ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি আটক করে বিজিবি সদস্যরা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় বিড়ি শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd