• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন

সাজেকে যাওয়া হলো না দুই বন্ধুর, সড়কেই জীবন প্রদীপ নিভে গেল

Reporter Name / ৫৮২ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া নামক স্থানে বাইক দূর্ঘটনায় মহাসড়কে প্রাণ হারাল দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১১ টার সময়। নিহত দুইজন পরস্পর মামাতো ও ফুফাতো ভাই। স্বজনদের ভাষ্যমতে, তারা ছয় বন্ধু একত্রে তিনটি বাইক নিয়ে রাঙ্গামাটির সাজেকের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরিত দিক হতে আসা একটি পিকঅ্যাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে দুই বাইক আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে আজিজ নগর চাম্বি বাজার হতে ঘাতক পিকঅ্যাপ সহ চালক ও হেলপারকে আটক করতে সক্ষম হয়। নিহত বাইক আরোহী রাকিব ও জিহাদ দুইজন ঈদগাও সদর ইউনিয়নের জাগির পাড়ার বাসিন্দা। রাকিব ঐ এলাকার আব্দুল শুক্কুরের ছেলে, জিহাদ সমশুল ইসলামের পুত্র বলে জানা যায়। মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুর রহমান, ওসি তদন্ত রবিউল খাঁন, থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম। এদিকে রাকিব ও জিহাদ এর মর্মান্তিক মৃত্যুতে আত্মীয় স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd