• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ মাদ্রাসার সুপারের অবহেলায় শিক্ষার্থীর ১০ বছরের স্বপ্ন ধূলিসাৎ: পরীক্ষা দেওয়া হলো না ছামিয়ার গুণী চিত্রশিল্পীদের স্মরণে ২১এপ্রিল বিশেষ দিন হিসেবে ১১তম বছর পালন করে খুলনা আর্ট একাডেমি ডিমলায় ভুট্টা খেত থেকে পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: ডিমলায় চালু ফুয়েল কার্ড, ৬ হাজারের বেশি উপকারভোগী জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত

লোহাগাড়ার চুনতিতে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Reporter Name / ৩১১ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার চুনতিতে হাসান নামে এক ব্যক্তি রেলে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটে ৩১ জুলাই রাত ৯ টার দিকে চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তর পাশে রেল লাইনে। নিহত হাসানের বাড়ী চুনতি হাদুর পাড়ায়। সে ঐ এলাকার ছৈয়দ আহমদ এর পুত্র। ঐ এলাকার আশরাফ মিয়ার পুত্র মোহাম্মদ রফিক এর সাথে কথা বলে জানা যায়, রাত আনুমানিক ১০.৩০ মিনিটের সময় চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তরে রেললাইনে স্থানীয়রা একজন ব্যক্তির রেলে কাটা পড়া মরদেহ দেখতে পাই এবং তা হাসানের মরদেহ বলে সনাক্ত করেন। মোহাম্মদ রফিক এই প্রতিবেদককে জানান, হাসানের দেহ রেলে কাটা পড়ে প্রায় চার টুকরা মত হয়ে যায়। স্থানীয়রা আরো ধারণা করেন যে, রাত ৯ টার সময় কক্সবাজার হতে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ” পর্যটক এক্সপ্রেস ” নামক রেলে কাটা পড়ে হাসানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যুতে আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd