• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন

বিশ্বনাথে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর সেনা ক্যাম্পের ইন-চার্জ ল্যাফটেনেন্ট শাহরিয়ার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দীন, ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত এসও চিত্ত রঞ্জন বৈদ্য, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম জিয়াউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, শ্রীশ্রী শনি মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় কুমার দেব, মদনপুর সূর্যোদয় সনাতন সংঘ পূজা কমিটির সভাপতি বিপ্লব দে। সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলায় মোট ২৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।সভায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন ইউএনও।
সভায় বক্তারা বলেন, অতিথের ন্যায় এবারও যাতে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাতে দূর্গোৎসব সম্পন্ন করা যায় সেজন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রাখার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গূরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানান নেতৃবৃন্দ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd