• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন

ধর্মপাশা উপজেলায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাজছে ২১টি পূজামণ্ডপ

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ও ধর্মপাশা সদর ইউনিয়নের প্রতিমাগুলোতে তুলির শেষ আঁচড়, চারপাশে রঙিন আলোর ঝলকানি। শিল্পী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় মানুষ একসঙ্গে কাজ করছেন রাতদিন।
পূজা মণ্ডপ কমিটির সদস্যরা জানিয়েছেন, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী ও শিশুদের জন্য আলাদা প্রবেশপথ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়ে।আইন শৃঙ্খলার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে।’
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এ বছর শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হবে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন প্রতিটি মণ্ডপে আমাদের আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিক টহল ও মনিটরিং চালাচ্ছি।’
উপজেলা প্রশাসনও উৎসবের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করছে।
উপজেলা কর্মকর্তা জনি রায় বলেন আমরা ইতোমধ্যেই সব মণ্ডপ পরিদর্শন করেছি। পূজার সময় স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে পূজাকে কেন্দ্র করে নারীরা নিজ হাতে তৈরি করছেন চিড়া ও ধানের খই—গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখার এই আয়োজন উৎসবকে দিয়েছে বাড়তি মাত্রা। বাজারগুলোতেও চলছে জমজমাট কেনাকাটা, নতুন পোশাক থেকে মিষ্টি—সবখানেই উৎসবের রঙ।

আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চয়তা আর স্থানীয় মানুষের উচ্ছ্বাসে এ বছরের পূজা হয়ে উঠবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর—এমনই প্রত্যাশা সবার।
মোঃরফিকুল ইসলাম টিটু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd