• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান

ডিমলায় আল্লাহকে নিয়ে কটূক্তিকারী যুবক থানা পুলিশের হাতে গ্রেফতার

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নিলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজার এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রবিন চন্দ্র রায় ভাস্কর নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রবিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডালিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়ি ডালিয়া ১ নম্বর বাজার এলাকায়। তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর ও মাতা গীতা রাণী।
এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে অপরাধীকে গ্রেফতার করে। বর্তমানে তার বিরুদ্ধে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী জানান, এ ঘটনায় কেউ যাতে উস্কানিমূলক কাজে জড়িত না হয় সে বিষয়ে পুলিশ কঠোর নজরদারিতে আছে।
এদিকে ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুজিবুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং পুলিশ প্রশাসনের কাজে সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd