• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ মাদ্রাসার সুপারের অবহেলায় শিক্ষার্থীর ১০ বছরের স্বপ্ন ধূলিসাৎ: পরীক্ষা দেওয়া হলো না ছামিয়ার গুণী চিত্রশিল্পীদের স্মরণে ২১এপ্রিল বিশেষ দিন হিসেবে ১১তম বছর পালন করে খুলনা আর্ট একাডেমি ডিমলায় ভুট্টা খেত থেকে পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: ডিমলায় চালু ফুয়েল কার্ড, ৬ হাজারের বেশি উপকারভোগী জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত

গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ সভাপতি বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:

গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ বিলাল উদ্দিনকে জড়িয়ে একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবসহ গোয়াইনঘাটে কর্মরত সংবাদকর্মীরা।

গতকাল শুক্রবার (২৭ জুন) গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মোঃ বিলাল উদ্দিন একজন সফল ব্যবসায়ী, সমাজসচেতন ব্যক্তি ও পেশাদার সাংবাদিক। বিলাল উদ্দিনের জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়। ভবিষ্যতে এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ।

একইসাথে গোয়াইনঘাটের সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd