• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় আসক ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ কবিতাঃ তুমি-ই প্রথম জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন- হুমায়ুন কবির

গোয়াইনঘাট ছাত্র পরিষদের ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:

গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে “ফুটসাল টুর্নামেন্ট : সিজন-৪” অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ মে) কিংস ফুটসাল ইনডোরে ক্রীড়াপ্রেমী তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্ট সম্পন্ন হয়।

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান দৌলতের সভাপতিত্বে এবং ফুটসাল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খায়রুল আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোয়াইনঘাট ছাত্র পরিষদের উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের আহ্বায়ক নাসির উদ্দীন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন বাহার, সাবেক সভাপতি শিব্বির আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন মুনাঈম।

দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে গোয়াইনঘাটের ১৩টি ইউনিয়ন থেকে একটি করে টিম অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস, প্রতিযোগিতামূলক মনোভাব ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলা।

খেলায় চ্যাম্পিয়ন হয় ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন টিম ও রানার্সআপ হয় ৬নং ফতেপুর ইউনিয়ন টিম। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে শাকিল, সেরা গোলকিপার সাকিব, সর্বোচ্চ গোলদাতা মুনিম।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গোয়াইনঘাট ছাত্র পরিষদের এমন ব্যতিক্রমধর্মী ও ইতিবাচক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd