• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন

সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড কতৃক ভিআইপি গ্রাহক ব্যারিস্টার সাইদুল ইমরান ও ব্যারিস্টার জেবা তাহসিন মীমকে সংবর্ধনা

Reporter Name / ১৬৭ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি:

দেশের শীর্ষস্থানীয় চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড লোহাগাড়া শাখা কতৃক ভিআইপি গ্রাহক ব্যারিস্টার সাইদুল ইমরান ও ব্যারিস্টার জেবা তাহসিন মীম কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর, বুধবার, সকাল ১১ টায় সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লোহাগড়া কার্যালয়ে শুরু হয়।

সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড লোহাগাড়া শাখার সম্মানিত ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে এফ এ মোহাম্মদ আব্বাস উদ্দিনের পরিচালনায় শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভিআইপি গ্রাহক, লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর আহবায়ক, হাশেম পার্ক ও হাশেম টাওয়ারের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল হাশেম।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল হাশেম এর সুযোগ্যপুত্র ব্যারিস্টার সাইদুল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন, ইন্জিনিয়ার নাছির উদ্দীন, শাহ আমানত টাওয়ারের সত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মালেক শাহ ও বিশিষ্ট ব্যবসায়ী পিপলু বড়ুয়া বাবলু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন লোহাগাড়া মেট্রোর সম্মানিত ইউনিট ম্যানেজার সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফরমান উদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দিন রুবেল, জাহেদুল ইসলাম সামির ও ফাহাদ চৌধুরী।

অনুষ্ঠানে কোম্পানির সফলতা ও গ্রাহকের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সেসাথে সংবর্ধিত অতিথি ব্যারিষ্টার সাইদুল ইমরান ও প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাশেমকে সম্মাননা স্মারক তুলে দেন কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিম সহ কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd