• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত শনাক্তে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ামতপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় আসক ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ কবিতাঃ তুমি-ই প্রথম জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ বসে নির্বিকার নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী  উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় আসক ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর সাম্প্রতিক হামলা, নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’ নীলফামারী জেলা কমিটির উদ্যোগে শহরের জিরো পয়েন্ট মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আসক ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি আল-আমিন ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা ভারতে চলমান সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের মতো ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। এসব সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে আল-আমিন ইসলাম বলেন, “ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। দ্রুত এ ধরনের সহিংসতা বন্ধ না হলে ভারতীয় হাইকমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ, মোহাইমিনুর রহমান সানা, উপজেলা জাসাসের আহ্বায়ক সুলতান মাহমুদ, জলঢাকা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি মাহমুদুল আল হাসান ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবতার প্রশ্নে নীরব থাকার সুযোগ নেই। ভারতে সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd